রোহিঙ্গা গণহত্যা: জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিচার শুরু - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ জানুয়ারী ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা গণহত্যা: জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিচার শুরু

সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শুরু হচ্ছে। সোমবার (১২ জানুয়ারি) জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এই মামলার শুনানি শুরু হবে। এর মাধ্যমে প্রায় এক দশক পর মিয়ানমারের ধর্মীয় সংখ্যালঘু এই জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর বিচার শুরু হতে চলেছে। এই মামলা শুধু মিয়ানমারের জন্য নয় বরং আন্তর্জাতিক আইনে গণহত্যার সংজ্ঞা, প্রমাণের মানদণ্ড এবং প্রতিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, এক দশকেরও বেশি সময় পর এটিই প্রথম কোনও গণহত্যা–সংক্রান্ত মামলা যা আইসিজে পূর্ণাঙ্গভাবে শুনবে। এই মামলার রায় মিয়ানমারের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অবশ্য মিয়ানমার সরকার বরাবরই রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের মিয়ানমার–বিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান রয়টার্সকে বলেন, এই মামলা গণহত্যার সংজ্ঞা কীভাবে নির্ধারিত হবে, তা কীভাবে প্রমাণ করা যায় এবং এ ধরনের অপরাধের প্রতিকার কীভাবে দেয়া যেতে পারে— এসব বিষয়ে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করতে পারে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম–প্রধান দেশ গাম্বিয়া আইসিজেতে এই মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে বসবাসকারী মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটি গণহত্যা চালিয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের ফলে অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সেখানে তারা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে।

২০১৭ সালের ওই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল বলে জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী মিশন সিদ্ধান্তে পৌঁছায়। তবে মিয়ানমার কর্তৃপক্ষ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে। তাদের দাবি, এটি মুসলিম সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পরিচালিত একটি বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান ছিল।

২০১৯ সালে মামলার প্রাথমিক শুনানিতে মিয়ানমারের তৎকালীন নেত্রী অং সান সু চি গাম্বিয়ার আনা গণহত্যার অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

রয়টার্স বলছে, আইসিজের চলমান শুনানিতে প্রথমবারের মতো রোহিঙ্গা ভুক্তভোগীদের বক্তব্য আন্তর্জাতিক আদালতে শোনা হবে। তবে সংবেদনশীলতা ও ব্যক্তিগত নিরাপত্তার কারণে এসব শুনানি গণমাধ্যম ও সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) শুনানি শুরু হবে এবং তা টানা তিন সপ্তাহ চলবে।

প্রসঙ্গত, ২০২১ সালে সেনাবাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করার পর থেকেই মিয়ানমার আরও গভীর সংকটে রয়েছে। অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থি আন্দোলন দমন করতে গিয়ে দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

বর্তমানে মিয়ানমারে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে জাতিসংঘসহ কয়েকটি পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠন এসব নির্বাচনকে স্বাধীন ও সুষ্ঠু নয় বলে আখ্যায়িত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০