রাশিয়ার পূর্বাঞ্চলে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার পূর্বাঞ্চলে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শুক্রবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার বা ৭৯ দশমিক ৫ মাইল পূর্বে, ভূমি থেকে ১০ কিলোমিটার বা প্রায় ৬ মাইল গভীরে।

এদিকে ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়, জাপান, আলাস্কা, গুয়াম, হাওয়াইসহ প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে সুনামি আঘাত হানতে পারে। খবর উইওয়ান নিউজ
কামচাতকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩–৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সেভেরো-কুরিলস্কসহ কয়েকটি উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে সুনামি ঝুঁকি রয়েছে। তবে হাওয়াইতে সুনামি আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামি ঢেউ আসতে পারে।

এর আগে ১৩ সেপ্টেম্বর কামচাতকা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১১ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০