রাজশাহীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, ট্রাকে আগুন - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৬ নভেম্বর ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, ট্রাকে আগুন

রাজশাহী–নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম (২৩) নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী রোহান ইসলাম (২২) আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাইম নগরীর মাসকাটাদীঘির মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নগরীর বিমানচত্বর এলাকায় একটি আইটি সেন্টারে কাজ করতেন নাইম। বিকেলে কাজের উদ্দেশ্যে নাইম ও রোহান মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে চৌদ্দপাই এলাকার বিহাস মোড়ে বিনোদপুর থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু’জনই ছিটকে পড়ে যান। এরপর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান নাইম।

নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০