রাজনৈতিক বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সাধারণ ক্ষমা আইনের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক টেলিভিশন ভাষণে তিনি জানান, ১৯৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক সহিংসতার শিকার ব্যক্তিদের এই আইনের আওতায় মুক্তি দেওয়া হবে।

চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী আটক হওয়ার পর রদ্রিগেজের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপগুলোর মধ্যে এটি অন্যতম বড় পদক্ষেপ।

বিচারক, মন্ত্রী এবং সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া ওই ভাষণে রদ্রিগেজ বলেন, রাজনৈতিক সংঘাত ও চরমপন্থার কারণে সমাজে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, তা নিরাময় করাই এই আইনের মূল লক্ষ্য। তিনি ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিকে জরুরিভিত্তিতে এই বিলটি পাসের আহ্বান জানান যাতে নাগরিক সহাবস্থান ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠিত হয়। রদ্রিগেজ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে।

সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি রদ্রিগেজ কারাকাসের কুখ্যাত ‘এল হেলিকয়েড’ কারাগার বন্ধের একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। এই কারাগারটি দেশটির গোপন গোয়েন্দা সংস্থার বন্দিশালা হিসেবে পরিচিত ছিল, যেখানে দীর্ঘকাল ধরে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তিনি ঘোষণা করেন, এই কারাগারটিকে ধ্বংস না করে বরং সাধারণ মানুষের জন্য একটি ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত করা হবে।

মানবাধিকার সংস্থা ‘ফোরো পেনাল’-এর তথ্যমতে, ভেনেজুয়েলার বিভিন্ন কারাগারে বর্তমানে ৭১১ জন রাজনৈতিক বন্দি রয়েছেন। মাদুরো নিখোঁজ হওয়ার পরবর্তী সময়ে রদ্রিগেজ সরকার ইতোমধ্যেই ৩০২ জন বন্দিকে মুক্তি দিয়েছে। ফোরো পেনালের প্রেসিডেন্ট আলফ্রেডো রোমেরো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে এই সাধারণ ক্ষমা যেন কোনোভাবেই বৈষম্যমূলক না হয় এবং এটি যেন অপরাধীদের দায়মুক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়।

সরকারের এই ঘোষণার পরপরই কতিপয় মানবাধিকার কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে, যা দেশটির সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সূত্র: আলজাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০