রাজধানীতে জুলাইযোদ্ধার রহস্যজনক মৃত্যু - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে জুলাইযোদ্ধার রহস্যজনক মৃত্যু

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে ‘জুলাইযোদ্ধা সংসদ’র আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব।

তিনি আরও বলেন, আরমান ছিলেন জুলাই আন্দোলনের উত্তরা অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার অস্বাভাবিক মৃত্যুতে সহযোদ্ধাদের মনে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে।

আইইউবিএটির শিক্ষার্থী রাজু আহম্মেদ বলেন, “আরমানের মা শুধু বলছিলেন ‘আমার ছেলেকে কেন নিল?’ আমরা তার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না।

ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, আরমান তার বাবা-মার সঙ্গে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকায় বসবাস করতেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সারা দেশে উদীয়মান ছাত্র ও তরুণ সংগঠনগুলোর মধ্যে ‘জুলাইযোদ্ধা সংসদ’ বেশ সক্রিয়। আরমান আহমেদ শাফিন ছিলেন সংগঠনের উত্তরা ইউনিটের অন্যতম মুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০