রমজানে পণ্যের দাম বাড়ালে ৩৩ লাখ টাকা জরিমানা - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে পণ্যের দাম বাড়ালে ৩৩ লাখ টাকা জরিমানা

আমিরাতে নতুন ঘোষণা

রহমত, মাগফিরাত ও নাজাতের পবিত্র রমজান আসন্ন। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি শুরু হবে হিজরি বর্ষের এই মাস গণনা। এরই মধ্যে রোজার মধ্যে জিনিসপত্রের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে বিরাজ করছে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা।

তবে পণ্যমূল্য বাড়ালেই দোকানদারদের এক লাখ দিরহাম তথা ৩৩ লাখ ৩১ হাজার টাকা (বাজার মূল্য অনুযায়ী এক দিরহাম সমান ৩৩ দশমিক ৩১ টাকা ধরে) জরিমানা করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত।

আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় রমজান মাসে পণ্যের দাম না বাড়ানোর নীতি লঙ্ঘনকারী খুচরা বিক্রেতাদের জন্য ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান করেছে।

আইন লঙ্ঘনের ধরন অনুযায়ী, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লিখিত সতর্কতা জারি এবং পরিস্থিতি সংশোধনের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। এছাড়া অপরাধের মাত্রা ভেদে ৫০০ থেকে সর্বোচ্চ ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।

অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। গুরুতর অপরাধ বা বারবার নীতি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ ব্রিফিংয়ে অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বলেন, কিছু বিক্রেতা আইন ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং দাম বাড়ানোর জন্য সরবরাহকারী ও পণ্যের তথ্যে কারসাজি করে ভুল তথ্য দেয়।

২০২৫ সালের জানুয়ারিতে প্রবর্তিত নতুন মূল্য নির্ধারণ নীতি অনুযায়ী, ভোক্তারা ৯টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে অভিযোগ জানাতে পারেন। একই সঙ্গে বিক্রেতারাও দাম বৃদ্ধির জন্য আবেদন করতে পারেন। এই পণ্যগুলোর মধ্যে আছে ডিম, মুরগি, ভোজ্যতেল, চিনি, দুগ্ধজাত পণ্য, ডাল, পাউরুটি, গম ও চাল।

বিক্রেতারা যাতে এই ব্যবস্থার সুযোগ নিতে না পারেন এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত থাকে- তা নিশ্চিত করতে, পূর্ববর্তী অনুমোদনের তারিখ থেকে অন্তত ছয় মাস অতিবাহিত হওয়ার পরেই কেবল নতুন করে দাম বাড়ানোর আবেদন করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১০

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১১

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১২

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৩

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৪

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৫

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৬

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৭

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৮

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৯

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

২০