রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপি নেতার ‘অদ্ভুত তথ্য’ - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথকে নিয়ে বিজেপি নেতার ‘অদ্ভুত তথ্য’

বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা। বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘নোবেল শান্তি’ পুরস্কার পেয়েছিলেন। খবর ডয়চে ভেলের।

বুধবার দুর্গাপুরে নীতিন নবীন দলের কর্মী সম্মেলনে জানান, কবিগুরু এই রাজ্যকে শুধু নয়, পুরো দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন, যার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি স্মরণ করছি।

তবে তিনি এই তথ্য কোথায় পেয়েছেন তা জানাননি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে। বিজেপি সভাপতি ওই কর্মীসভায় জয় বাংলার জায়গায় জয় বঙ্গাল স্লোগানও দেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিজেপি নেতারা মাঝেমাঝেই জনসভা বা দলের কর্মী সভায় বিচিত্র সব তথ্য দেন। এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি-র সাবেক সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধে সোনা আছে বলে দাবি করেন।

এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, গণেশের মাথায় হাতির মাথা হলো সেই যুগে প্লাস্টিক সার্জারি যে ছিল তার প্রমাণ।

রবীন্দ্রনাথের নোবেল পাওয়া নিয়ে বিজেপি সভাপতির এমন তথ্যের পর তৃণমূল বলেছে, আবার প্রমাণ হয়ে গেলো, পশ্চিমবঙ্গ, বাঙালি ও মনীষীদের সম্পর্কে বিজেপি কিছুই জানে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০