যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

সরকারবিরোধী বিক্ষোভ

ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো উত্তেজনা বাড়াচ্ছে—এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

শনিবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ দাবি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউরোপীয় নেতারা ইরানের অভ্যন্তরীণ সমস্যাকে কাজে লাগিয়ে বিভাজন তৈরি করতে চাইছেন। তাদের প্ররোচনায় অনেকে এই আন্দোলনে অজান্তেই যুক্ত হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, এটি শুধু একটি সামাজিক বিক্ষোভ নয়। ইরানের অর্থনৈতিক মন্দা ও সংকটকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিগুলো দেশে অস্থিরতা ছড়াচ্ছে এবং দেশটিকে ‘ভাঙনের পথে’ ঠেলে দিতে চাচ্ছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন কর্মকর্তারা জানান, ট্রাম্প সামরিক বিকল্পগুলো বিবেচনা করছেন, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ডিসেম্বরে শুরু হওয়া এবং দুই সপ্তাহ ধরে চলা দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত ঘটে ভয়াবহ অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের কারণে আন্দোলন অনেকটাই শান্ত হয়ে আসে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ দাবি করেছে, এই দমন-পীড়নে অন্তত ৬ হাজার ৫৬৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ হাজার ১৭০ জন বিক্ষোভকারী এবং ২১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের এক টেলিভিশন চ্যানেলে বলেছেন, নিহতের সংখ্যা প্রায় ৩ হাজার ১০০, যার মধ্যে ২ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০