যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করছে ইইউ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করছে ইইউ

ব্লুমবার্গের প্রতিবেদন

আমেরিকার সঙ্গে গত জুলাইতে যে চুক্তি হয়েছে তা স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইইউ’র সিদ্ধান্ত নেওয়ার কথা। প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কনীতির নানা বিষয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। তার পরেই সামগ্রিক ১০ শতাংশ শুল্ককে ১৫ শতাংশে নিয়ে যান ট্রাম্প। এর পরেই রবিবার ইইউর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে এটাই জানা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য-সমঝোতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের হয়ে আলোচনা করছেন জেলজোনা জোভকো। তিনি ব্লুমবার্গকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাছে আর কোনো পথ নেই। পরিস্থিতির স্পষ্ট ধারণা পেতে সমঝোতা অনুমোদনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, গতকাল সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট এই সমঝোতা অনুমোদনের আইনি প্রক্রিয়া স্থগিত করা হবে।

পার্লামেন্টের বাণিজ্য কমিটির চেয়ারম্যান জরুরিকালীন বৈঠক ডেকেছেন বলেও জানা গেছে। সেখানে উপস্থিত থাকার কথা ইউরোপীয় ইউনিয়নের দূতদের।
প্রতিবেদন বলছে, বৈঠকে আমেরিকার সঙ্গে বাণিজ্য-সমঝোতা নিয়ে আলোচনার জন্যই বৈঠক ডাকা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর তারা কী করবে এই নিয়ে ইউরোপীয় কমিশন ওয়াশিংটনের কাছে সম্পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে।

কমিশন জানিয়েছে, ইইউর ব্যবসায়ীদের আইনি স্বচ্ছতা, বাজারের অনুমানযোগ্যতা জানার অধিকার আছে। এই মুহূর্তের পরিস্থিতিতে সেই সামঞ্জস্য থাকছে না। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছিল তাতে দুই পক্ষই লাভবান হতে পারত বলে জানিয়েছে কমিশন। সেই চুক্তির ভবিষ্যত্ কী হবে তা পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করে তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০