যুক্তরাষ্ট্রের তাড়া করা তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৭ জানুয়ারী ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের তাড়া করা তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া

ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এড়িয়ে চলার চেষ্টা করা একটি পুরোনো ও খালি তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে রাশিয়া। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ‘বেলা ১’ নামের ওই ট্যাংকারটি গত ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের জব্দ ও তল্লাশির চেষ্টা এড়িয়ে চলছিল। ওই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল রপ্তানি ও আমদানিতে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের আরও তিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রকে ওই ট্যাংকারটির পেছনে ধাওয়া বন্ধ করার অনুরোধ জানায়। তবে এই তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিয়মিত কর্মঘণ্টার বাইরে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকারটি ঘিরে সৃষ্ট পরিস্থিতি তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

অন্যদিকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা অংশীদারদের সহায়তা দিতে প্রস্তুত। তবে ওই পোস্টে রুশ সাবমেরিন বা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ট্যাংকারটিকে পূর্ব আটলান্টিক পর্যন্ত অনুসরণ করে যাচ্ছে। বর্তমানে এটি আইসল্যান্ড থেকে প্রায় ৩০০ মাইল দক্ষিণে উত্তর সাগরের দিকে যাত্রা করছে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ট্যাংকারটি তার নাম পরিবর্তন করে ‘ম্যারিনেরা’ রেখেছে এবং রাশিয়ায় পুনরায় নিবন্ধন সম্পন্ন করেছে।

এরই মধ্যে মঙ্গলবার ভেনেজুয়েলায় আটকে থাকা প্রায় ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এতদিন ওই তেল দেশটিতেই আটকে ছিল। বিশ্লেষকদের ধারণা, সম্প্রতি সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকেই ওয়াশিংটন কারাকাস সরকারের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০