মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে আহত শতাধিক পুলিশ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৬ নভেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে আহত শতাধিক পুলিশ

মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভ-সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা।

মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে।

২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে ৭০ শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন। কিন্তু বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে।

মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের বলেন, একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল।
তিনি জানিয়েছেন, বিক্ষোভে প্রায় ১০০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়েছে এবং ২০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন।

ভাজকুয়েজের মতে, ডাকাতি এবং হামলার মতো অপরাধের জন্য কর্তৃপক্ষ ২০ জনকে গ্রেফতার করেছে। একটি সংবাদপত্রের সাংবাদিকের ওপরও হামলার খবর পাওয়া গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০