মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের তিনটি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ জানুয়ারী ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের তিনটি করে সন্তান নিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

হিন্দু দম্পতিদের একাধিক সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, রাজ্যে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার বেশি, আর হিন্দুদের মধ্যে তা কমে যাচ্ছে।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মা বলেন, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্তান জন্মদানের হার বেশি, অন্যদিকে হিন্দুদের মধ্যে তা ক্রমশ কমছে।

মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু পরিবারগুলোকে আরও সন্তান জন্মদানের আহ্বান জানানোর পেছনে এটাই কারণ। আমরা হিন্দুদের এক সন্তানের মধ্যেই থেমে না থেকে কমপক্ষে দুটি সন্তানের জন্ম দেয়ার জন্য অনুরোধ করছি। যারা পারে, এমনকি তারা তিনটি সন্তানও নিতে পারে।

তিনি আরও বলেন, আমরা মুসলিম জনগণকে সাত থেকে আটটি সন্তান জন্ম না দেয়ার জন্য অনুরোধ করছি, আবার হিন্দুদের আরও সন্তান জন্ম দেয়ার জন্য অনুরোধ করছি। এটি না হলে, হিন্দুদের ঘর দেখভাল করারও কেউ থাকবে না।

এর আগে, ২৭ ডিসেম্বর রাজ্যে জনসংখ্যার প্রবণতা নিয়ে কথা বলতে গিয়ে শর্মা বলেন, ২০২৭ সালের আদমশুমারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের জনসংখ্যা ৪০ শতাংশ ছুঁতে পারে। তার দাবি, তিনি যখন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (এএএসইউ) দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন, তখন মুসলিমদের জনসংখ্যা ছিল ২১ শতাংশ, যা ২০১১ সালের আদমশুমারিতে বেড়ে দাঁড়ায় ৩১ শতাংশে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, তাদের জনসংখ্যা ৪০ শতাংশের উপরে যাবে। সেই দিন খুব বেশি দূরে নয় যখন অসমিয়া জনগণের ভবিষ্যত প্রজন্ম তাদের জনসংখ্যা ৩৫ শতাংশের নিচে নেমে যেতে দেখবে।

তথ্যসূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০