মানুষের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৩ অগাস্ট ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষের মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব না

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, যতক্ষণ দেশের মানুষের নিজের মানসিকতার পরিবর্তন হবে না ততদিন উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

জুলাই বিপ্লবের লড়াইয়ে মানুষের আত্মদান ও প্রতিরোধের কথা তুলে ধরে দেশের চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষাকে ঈঙ্গিত করে তিনি বলেন, যারা সিন্ডিকেট করে সরকারি হাসপাতালগুলোকে জিম্মি করে রেখেছে তারা কি জুলাই বিপ্লব দেখে নাই? তাদের ভেতরে কোনো পরিবর্তন হবে না? কাজেই আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবর্তন হবে?

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রত্যেকেরই তো সেলফ এসেসমেন্ট করতে হবে। আমি কে, আমি কি করছি? এগুলো এখন ভাবার সময় হয়েছে।

চীনের হাসপাতাল কোথায় হবে সাংবাদিকরে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি এসেছি। আজ জায়গা দেখবো। আমি দেখলে তো হবে না। যারা এ হাসাপাতাল বানাবে। তারা দেখবে। যেহেতু এটা চাইনিজ সরকার বানাবে। এ কারণে আমি যাওয়ার পর চাইনিজ ‘অ্যাম্বাসেডর’ আসবে। তারপর এটা সিদ্ধান্ত হবে কোথায় হবে।

রংপুর মা ও শিশু হাসপাতাল চালু হচ্ছে না কেন এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শিশু হাসপাতাল না হওয়ার কোনো কারণ নাই। একটা যদি ঘোড়ার গাড়ি চালাতে যাই, ঘোড়ার সঙ্গে আমার গাড়িটা লাগবে। রশি লাগে, চাকা লাগে। শুধু ঘোড়া দিয়ে দিলেই তো গাড়ি হবে না। হাসপাতালও সেরকম। হাসপাতাল করতে হলে তার জনবল লাগবে। এরা জনবলের কোনো পরিকল্পনা করে নাই। যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করেছে, কিছু করে নাই। কাজেই আমরা হঠাৎ করেই এগুলো এনে দিতে পারবো না। কাজেই আমরা আস্তে ধীরে এগুলো করবো। আমি ফিরে গিয়ে দেখি কি করতে পারি।

তিনি বলেন, হৃদরোগ, কিডনি ও ক্যানসার রোগিদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট পাশ হয়েছে, আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০