মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউইর্য়ক টাইমসকে যা বললেন ট্রাম্প - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ জানুয়ারী ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর নিউইর্য়ক টাইমসকে যা বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে মোবাইল ফোনে দ্য নিউইর্য়ক টাইমসের প্রতিবেদকের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ৫০ সেকেন্ড ফোনে কথা বলেন নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক।

নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক বলেন, কী ঘটেছে এবং এরপর কী হতে পারে, তা ভালোভাবে বোঝার জন্য আমি প্রেসিডেন্টকে ফোন করি। তিনবার রিং হওয়ার পর তিনি ফোন রিসিভ করেন এবং কয়েকটি প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, প্রথমে ট্রাম্প এই অভিযানের সাফল্য উদযাপন করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন—অনেক ভালো পরিকল্পনা ছিল এবং অসাধারণ, অসাধারণ সেনা ও মানুষ এতে জড়িত ছিলেন। আসলে এটি ছিল একেবারেই চমৎকার একটি অভিযান।

এরপর আমি জানার চেষ্টা করি, সামাজিক মাধ্যমে তিনি যাকে ‘বড় পরিসরের হামলা’ বলেছেন, সেই অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যুক্ত হওয়ার আগে তিনি কি কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন।

উত্তরে ট্রাম্প বলেন, এটা আমরা আলোচনা করব। একটি সংবাদ সম্মেলন হবে।

নিউইর্য়ক টাইমসের প্রতিবেদক বলেন, আমি জানতে চাই—ভেনেজুয়েলার জন্য তিনি পরবর্তী কী ভাবছেন এবং কেন এই উচ্চঝুঁকির অভিযানটি সার্থক ছিল।

তিনি আরও বলেন, ফোন কাটার আগে ট্রাম্প বলেন, ১১টায় সবকিছুই জানাবেন।

তিনি বলেন, কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্লান্ত লাগছিল।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি সকাল ১১টায় মার-আ-লাগো থেকে বক্তব্য দেবেন। এটি তার ব্যক্তিগত ক্লাব ও বাসভবন, যেখানে তিনি গত দুই সপ্তাহ কাটিয়েছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে, আজকের এই মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ।

এসময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি।

ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০