মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িতের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িতের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার

কুমিল্লার চান্দিনায় মাদক ও ড্রেজার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি।

সোমবার ও মঙ্গলবার (২৪ ও ২৫ নভেম্বর) চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের পৃথক প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর।

বহিষ্কৃতরা হলেন- এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. রাসেল পারভেজ, উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ও বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা।

জানা যায়- এতবারপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি রাসেল পারভেজকে গত ২৩ নভেম্বর রাতে ইয়াবাসহ গ্রেফতার করেন চান্দিনা থানা পুলিশ। ওই ঘটনার পরদিন ২৪ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দলের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। এছাড়া উপজেলা গণতান্ত্রিক যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মোল্লা দীর্ঘদিন যাবৎ এলাকায় ড্রেজিং ব্যবসা পরিচালনাসহ মারামারিতে যুক্ত হওয়ায় ২৫ নভেম্বর তাকেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর জানান- আমাদের নেতা এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ সকল নেতা-কর্মীকে মাদক, ড্রেজিং ব্যবসা, মানুষকে হেনস্তাসহ সামাজিক বিশৃঙ্খলা ঘটে এমন কোন কাজে যুক্ত না থাকার নির্দেশ প্রদান করেন। যারাই এই নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হবে। এই ধারাবাহিকতায় আমরা ওই দুইজনকে দল থেকে বহিষ্কার করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০