মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, বিস্ফোরণের শব্দ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৬ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে সড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের বিক্ষোভ, বিস্ফোরণের শব্দ

নোয়াখালীর মাইজদী শহরে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা পরিষদের উত্তর সোনাপুর এলাকায় এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয়রা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ১৪–১৫ জন নেতা-কর্মী মাস্ক বা গামছা দিয়ে মুখ ঢেকে একটি শাখা সড়ক থেকে মহাসড়কে প্রবেশ করেন। তাদের একজন সড়কে একটি টায়ার রেখে তাতে পেট্রল ঢেলে আগুন ধরান। এ সময় তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেয় এবং কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

পুলিশ জানায়, টায়ার জ্বালিয়ে ও ফটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে দ্রুত তারা সেখান থেকে সটকে পড়েন। তাই পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। মহাসড়কটিতে এ সময় যান চলাচল কম থাকায় তেমন প্রভাব পড়েনি।

জানতে চাইলে আজ সকালে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০