মধ্যরাতে বিএনপি কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলি - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ নভেম্বর ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বিএনপি কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলি

পাবনার ফরিদপুর উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ এ হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম জানান, রাতে দলীয় নেতা-কর্মীরা কার্যালয় বন্ধ করে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুলিবর্ষণ শুরু করে। তারা প্রথমে কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও বলেন,‘আমাদের মধ্যে দলীয় কোনো বিভেদ, গ্রুপিং বা কোনো ঝামেলা নেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে জানানোর পর তারা রাতে এবং আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে।

ফরিদপুর থানার ওসি শাকিউল আজম জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০