ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদীতে দুলছিল উঁচু ভবনগুলো, মাটিতে ফাটল - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২২ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদীতে দুলছিল উঁচু ভবনগুলো, মাটিতে ফাটল

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পে সবচেয়ে বেশি কাঁপন অনুভূত হয়েছে উঁচু ভবনগুলোতে। উৎপত্তিস্থলের কাছাকাছি হওয়ায় ১৪ তলা জে অ্যান্ড জে টাওয়ারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের তিনতলা জুড়ে হাসপাতাল ও ওপরের তলাগুলোতে বসবাসকারী শতাধিক মানুষ ভূমিকম্পে হুড়োহুড়ি করে নিচে নামতে থাকেন।

হাসপাতালের চেয়ারম্যান সনেট মো. নোমান জানান, ভবনটি দুই পাশেই কেঁপে ওঠায় রোগীরা জীবন বাঁচাতে স্যালাইন হাতে নিয়েই বেরিয়ে আসতে বাধ্য হন। একাধিক এক্সিট থাকায় বড় কোনো বিপদ হয়নি।

ভবনটির তত্ত্বাবধায়ক ইয়াসির আরাফাত ও নিরাপত্তাকর্মী ফালু মিয়া বলেন, এত তীব্র ঝাঁকুনি তাঁরা আগে কখনো দেখেননি। কম্পন থামার পর পরিস্থিতি স্বাভাবিক হলে বাসিন্দারা আবার ফ্ল্যাটে ফিরে যান।

পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে দৌড়াদৌড়ি, পড়ে যাওয়া ও আতঙ্কে আহত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ৮০ জন চিকিৎসা নিয়েছেন।

ভূমিকম্পের সময় ঘোড়াশাল তাপবিদ্যুৎ
কেন্দ্রের একটি সাবস্টেশনে আগুন লাগে। যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় পলাশ ও ঘোড়াশালের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রকৌশলীরা জানান, ভূমিকম্পের ঝাঁকুনির কারণেই আগুনের সূত্রপাত হয় এবং দুপুরের পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।

ভবনে ফাটল ও মানুষের আতঙ্ক
ঘোড়াশাল ঈদগাহ রোডের একটি মাদ্রাসার ছয়তলা ভবনের চার–পাঁচটি জায়গায় ফাটল দেখা গেছে। ভবনে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে ছুটোছুটি করেন। মাধবদী, ছোট মাধবদী ও আশপাশের এলাকায় বাসিন্দাদের মাঝেও তীব্র ভয় ছড়িয়ে পড়ে। অনেকে পরিবার নিয়ে রাস্তায় বের হয়ে আসেন। কেউ কেউ ভবন থেকে নামতে গিয়ে হাত-পায়ে আঘাতও পান।

বিভিন্ন উপজেলায় পাঁচজনের মৃত্যু
ভূমিকম্প–সম্পর্কিত বিভিন্ন দুর্ঘটনায় নরসিংদীর তিন উপজেলায় পাঁচজন মারা গেছেন— সদর উপজেলায় নির্মাণসামগ্রী ছিটকে পড়ে একতলা বাড়ির ছাদ ধসে বাবা-ছেলে নিহত হয়, পলাশে মাটির ঘরের দেয়াল ধসে একজন এবং স্ট্রোকে একজনের মৃত্যু হয় এদিকে শিবপুরে গাছ থেকে পড়ে একজন নিহত হন।

মাটিতে ফাটল
পলাশ উপজেলায় দুটি স্থানে মাটিতে লম্বা ফাটল দেখা গেছে—একটি পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে কাঁচা সড়কে, আরেকটি ঘোড়াশাল ডেইরি ফার্মের আঙিনায়। স্থানীয়রা বলছেন, ভূমিকম্পের তীব্র দোলায় এসব ফাটল তৈরি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০