ভারত ও তাদের এজেন্টদের মিথ্যা প্রচারণার বিষয়ে যে সর্তকবার্তা - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২২ অগাস্ট ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত ও তাদের এজেন্টদের মিথ্যা প্রচারণার বিষয়ে যে সর্তকবার্তা

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী বলেছেন, আজ ২২ আগস্ট-এই দিনটি আমার ও আমার পরিবারের জন্য একটি ভয়াল দিন। ২০১৬ সালের এই দিনে ভারতের নির্দেশে ভারতের গোলাম সরকারের হুকুমে ডিজিএফআই এর লোক সাদা পোষাকে আমাকে আমার বাসা থেকে অপহরণ করে নিয়ে দীর্ঘ প্রায় ৮ বছর তথাকথিত ‌‘আয়নাঘরে’ বন্দি করে রেখেছিল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আযমী বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতন হলে ৭ আগস্ট রাতে আমাকে মুক্তি দেওয়া হয়।

তিনি বলেন, আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি আধিপত্যবাদী ভারত ও তাদের দেশ-বিদেশের এজেন্টরা আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ক্রমাগত নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। তাদের এসব নির্লজ্জ মিথ্যা প্রচারণার নিন্দা জানানোর ভাষা আমার নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবর্তে ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এ ধরণের নির্লজ্জ মিথ্যাচার হলুদ সাংবাদিকতা ও বিকৃত মানসিকতার প্রতিফলন।

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ভারতের আনন্দ বাজার পত্রিকা এবং বাংলাদেশে ভারতের এজেন্ট মনজুরুল আলম পান্নার এসব বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, আমার বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে তা শতভাগ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। কোথাও কোনো সূত্র বা ঘটনার সামান্যতম প্রমাণ ছাড়াই এ ধরণের বক্তব্য একদিকে সেনাবাহিনীর মাঝে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং অপরদিকে আমার ব্যাপারে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে দেশের পরিস্থিতি ঘোলাটে করার এক ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া এটা আর কিছুই নয়।

তিনি বলেন, আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারত ও তার দালালদের বলতে চাই যে, আমি কোনো দল গঠন করিনি এবং দল করার পরিকল্পনা তো দূরের কথা, দল করার কথা চিন্তাও করিনি। তার বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যতঃ নিষ্ক্রিয় করে তিনি একটি ইসলামিক রেভ্যুলেশনারি আর্মি গঠনের চেষ্টা করছেন। এছাড়া, আনসার আল ইসলামের জঙ্গিদের দিয়ে ভারতে হামলা চালানোর জন্য আত্মঘাতী বাহিনী তৈরি করা হচ্ছে এসব পাগলের প্রলাপ।

তিনি আরও বলেন, এই মিথ্যাবাদীকে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, তার বক্তব্যের স্বপক্ষে প্রমাণ হাজির করতে। তা করতে ব্যার্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এই কুলাঙ্গারের বক্তব্য শোনার পূর্বে আনসার আল ইসলাম নামটিই আমি শুনিনি, এবং এখন পর্যন্ত এ ধরণের কোনো সংগঠণ আদৌ আছে কিনা এ ব্যাপারে আমার সামান্যতম ধারণা নেই।

আব্দুল্লাহিল আমান আযমী বলেন, আনন্দ বাজার পত্রিকার বরাত দিয়ে এই কুলাঙ্গার বলছে, সেনাবাহিনীকে ইসলামিকরণের প্রবল চেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা।  ঐ প্রক্রিয়া বাস্তবায়নে পাকিস্তানপন্থি অবসরপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া সেনা অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন আযমী। পাকিস্তানী গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসাররা নিয়মিত বাংলাদেশে যাচ্ছেন। তারা ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় একটি অফিস তৈরি করেছেন। এসব বক্তব্য আমার ও আমার প্রাণপ্রিয় সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ভারতের অপচেষ্টার অংশ বলে নিশ্চিতভাবে বলা যায়।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, আমাকে যারা পাকিস্তানপন্থি বলে অপপ্রচার করে, তারা ভারতের পোষ্য, দালাল, দোসর ও এজেন্ট। আমি খাঁটি বাংলাদেশি-আমার প্রতিটি শিরা, উপশিরা, অণু, পরমানু, লোমকুপ, রক্তবিন্দু খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশি। সেনাসদর থেকে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো উচিৎ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ। আমি এ ব্যাপারে সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন, ভারতের এই দালাল প্রতিবেদনটি নিয়ে নিজেই সন্দিহান। কারণ সে নিজেই বলেছে, এই রিপোর্ট কতখানি সত্য। উপরন্তু, সে বারবার বলছে, যদি সত্য হয়েও থাকে। সে নিজেই আরও বলছে, আমরা পুরোপুরি সত্য হিসেবে সম্পূর্ণটা হয়তো গ্রহণ করছি না। তার সকল বক্তব্যই যে কল্পিত তা এসবের দ্বারাই প্রমাণিত হয়ে যায়।

সাবেক সেনা কর্মকর্তা বলেন, এই পাপিষ্ঠ মনজুরুল আলম ইউটিউবে অপর এক বক্তব্যে ভারতের একই পত্রিকার আরেকটি প্রতিবেদনের উল্লেখ করে বলেছে, নানা ঘটনার নেপথ্যে সাবেক তিন শীর্ষ সেনা কর্মকর্তা-কোন দিকে নিতে চান তারা বাংলাদেশকে? এই বক্তব্যে আমার সম্পর্কে সামান্যতম কোনো অভিযোগও আনন্দ বাজার বা এই কুলাঙ্গার আনতে পারেনি যার সঙ্গে এই শিরোনামের দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে। শুধুমাত্র আমাকে হয়রানি করার জন্য এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করে ভিউ বাড়ানোর জন্য ন্যাক্কারজনকভাবে এই ধরণের মিথ্যা প্রচার করতে ভারতের গোলামদের লজ্জাও করে না।

সর্বশেষ তিনি বলেন, আমার প্রায় ৩০ বছরের সামরিক জীবনে আমার পেশাগত যোগ্যতা ও দক্ষতা, মানবিক গুণাবলী এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এসেছি, তা বাংলাদেশ সেনাবাহিনীর সকল জেনারেলসহ সব অফিসার এবং সর্বস্তরের সেনাদের কাছে জানা আছে। দেশবাসীও আমার দেশপ্রেম সম্পর্কে ভালো করেই জানেন। ভারতের শত্রুসুলভ আচরণের বিরুদ্ধে আমার বলিষ্ঠ অবস্থানই আমি তাদের চক্ষুশূল হবার কারণ। ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠের আওয়াজ রুখে দেওয়ার জন্যই আমাকে নিয়ে তাদের এই চক্রান্ত।

আমি ভারতের আনন্দ বাজার পত্রিকা কর্তৃপক্ষ এবং মনজুরুল আলম পান্নাকে এই ধরণের নির্লজ্জ মিথ্যাচারের জন্য শর্তহীন ক্ষমা চাইবার জন্য অনুরোধ জানাই। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তবার্তা দিয়েছে আযমী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০