ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
রাজ্য পুলিশ বলেছে, রাজস্থানের ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে বাসের ধাক্কায় হতাহতের ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় হতাহত যাত্রীদের সবাই জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানার এলাকার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ নিহত হয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা লেখেন, ‘ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তা নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন।’

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।

গত মাসে রাজস্থানের জয়সালমেরে একটি স্লিপার বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জন পুড়ে মারা যান। বাসের এয়ারকন্ডিশনের শর্ট সার্কিট থেকে ওই দুর্ঘটনা ঘটেছিল। বাসটিতে জরুরি নির্গমনের কোনও পথ ছিল না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০