ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরীকে বাংলাদেশে হস্তান্তর - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে পাচারের শিকার ৩০ কিশোর-কিশোরীকে বাংলাদেশে হস্তান্তর

ভারতে পাচারের শিকার ৩০ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসাদের মধ্যে ১৯ জন কিশোর এবং ১১ জন কিশোরী রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) তাদের ফেরত বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির পোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান , ফেরত আসাদের ঘটনা ভিন্ন ভিন্ন। তবে বেশির ভাগ ফেরত আসাদেরকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পাচার করে। ভারতে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ ও বিভিন্ন রাজ্যে তারা পুলিশের হাতে আটক হয়। তাদের আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।

সাজার মেয়াদ শেষে ওই দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের নিজ হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পাশের মাধ্যমে তারা দেশে ফেরেন।

ফেরত আসাদের মধ্যে চারজন জানান, তাদের মা-বাবা এখনও ভারতের জেলখানায়। শেল্টার হোম থেকে বাংলাদেশের ঠিকানা সংগ্রহ করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।

সাতক্ষীরার আলীপুর গ্রামের তিন কিশোরী বলেন, আমাদের ময়েরা ভারতের জেলখানায় আছে। তারা কবে ছাড়া পাবেন জানি না।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন শাহ্ বলেন, ফেরত আসা কিশোর-কিশোরীদের রাতেই তিনটি মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০