ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৮ জানুয়ারী ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক বিলে অনুমোদন দিয়েছেন, যা রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা হোয়াইট হাউজকে দেবে। প্রস্তাবিত ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট’ অনুযায়ী, চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। তথ্যটি জানিয়েছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম।

সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর গ্রাহাম বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি বিলটি অনুমোদন দিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল-এর সঙ্গে যৌথভাবে প্রণীত এই বিল পাস হলে হোয়াইট হাউজকে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর আমদানিতে উচ্চমাত্রার শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার মধ্যেও চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হিসেবে রয়ে গেছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার-এর তথ্যানুযায়ী, নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক কিনেছে চীন, আর ভারতের অংশ ছিল প্রায় ৩৮ শতাংশ। ব্রাজিলের রাশিয়ার তেল আমদানিও সাম্প্রতিক মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০