ভারতীয় আর সাপের মুখোমুখি হলে আগে ভারতীয়কেই মারো - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় আর সাপের মুখোমুখি হলে আগে ভারতীয়কেই মারো

এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত নথিতে বিশ্বজুড়ে প্রভাবশালী বহু ব্যক্তির নাম উঠে এসেছে। এসব নথিতে সাবেক ও বর্তমান বিশ্বনেতা, শিল্পপতি ও কূটনীতিকদের যোগাযোগ, ই-মেইল ও ব্যক্তিগত মন্তব্যের তথ্য রয়েছে। নথিগুলোতে অন্তত ১ লাখ ৮০ হাজার ছবি ও দুই হাজার ভিডিও থাকার কথা বলা হয়েছে।

নথিতে ভারত নিয়েও বহু মন্তব্য করতে দেখা গেছে। এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক জাতিসংঘ দূত নরওয়ের কূটনীতিক টেরিয়ে রোড-লারসেন ২০১৫ সালে এপস্টেইনকে পাঠানো এক ইমেইলে প্রকাশ্য বর্ণবাদী মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, এই প্রবাদটি শুনেছ? সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো।

এই ই-মেইলটি প্রকাশ্যে আসার পর ভারতীয় নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, এটা অত্যন্ত জঘন্য এবং বিকৃত রুচির পরিচয়। অন্য একজন লিখেছেন, এরা ভারতীয়দের কতটা ঘৃণা করে, এই মন্তব্যই তার প্রমাণ।

এপস্টেইন নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শীর্ষ মন্ত্রী হরদীপ সিং পুরির নামও উঠে এসেছে। ২০১৪ সালে ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে অবসর নিয়ে মোদির দল বিজেপিতে যোগ দেয়া পুরি এসব নথিতে একাধিকবার স্থান পেয়েছেন।

নথি অনুযায়ী, ২০১৪ সালের জুন মাসে হরদীপ সিং পুরি ও জেফ্রি এপস্টেইনের মধ্যে ই-মেইল আদান–প্রদান হয়। ওই সময় তারা লিংকডইনের সহ–প্রতিষ্ঠাতা রিড হফম্যানের ভারত সফর নিয়ে আলোচনা করেন। পরে পুরি এপস্টেইন ও হফম্যানকে ভারতের বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন এবং মোদি সরকারের অর্থনৈতিক উদ্যোগগুলোর কথা তুলে ধরে হফম্যানকে ভারত সফরের জন্য উৎসাহিত করেন।

রেকর্ডে দেখা যায়, ২০০৮ সাল থেকে নিবন্ধিত যৌন অপরাধী হওয়া সত্ত্বেও হরদীপ সিং পুরি একাধিকবার নিউইয়র্কে এপস্টেইনের ম্যানহাটনের বাসভবনে যান। এসব সফরের তারিখ ছিল ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ৬ জানুয়ারি এবং ২০১৭ সালের ১৯ মে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে পুরি দাবি করেছেন, এপস্টেইনের সঙ্গে তার সব যোগাযোগ ও সাক্ষাৎ ছিল কেবল ব্যবসায়িক কারণে।

তবে নথিতে দেখা যায়, পুরি যখন এপস্টেইনকে ভারতের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আগ্রহী করার চেষ্টা করছিলেন, তখন ব্যক্তিগত ইমেইলে এপস্টেইন ভারতের প্রতি চরম ঘৃণা প্রকাশ করছিলেন। ২০১৪ সালের এক ইমেইলে তিনি ভারতকে “নোংরা” আখ্যা দিয়ে লেখেন, আমি ভারতের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না।’ ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গরম, বিষ্ঠার মতো গন্ধ, ভীষণ নোংরা।

২০১২ সালে বিল গেটসের সাবেক বিজ্ঞান উপদেষ্টা বরিস নিকোলিকের সঙ্গে এক ই-মেইল বিনিময়েও এপস্টেইন ভারতের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেন। নিকোলিক দিল্লি ও পুনেতে আটকে পড়ার অভিজ্ঞতা বর্ণনা করে জায়গাগুলোকে “নোংরা” ও “মধ্যবর্তী কোথাও নয়” বলে উল্লেখ করেন এবং বলেন, এপস্টেইন সেখানে গেলে ঘৃণা করবেন।’ আরেকটি ইমেইলে এপস্টেইন নিজেই লেখেন, ভারত ছাড়ছি, ঘৃণা করি।

এ ধরনের মন্তব্য ও তথ্য প্রকাশ্যে আসার পর ভারতে বিরোধী রাজনৈতিক দলগুলো নতুন করে প্রশ্ন তুলেছে এবং সাম্প্রতিক এপস্টেইন-সংক্রান্ত নথিতে উঠে আসা তথ্যের ব্যাখ্যা দাবি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০