ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬০ জন যাত্রী বহনকারী বাসটি বাঁক ঘোরার সময় রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন, আর অনেকে বিধ্বস্ত বাসের নিচে আটকা পড়েন।

আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি সিয়ারা অঙ্গরাজ্যে পালিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি এই উৎসবে হাজারো ভক্ত অংশ নেন।

সংবাদ সম্মেলনে আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো জানান, বাসটি একটি বাঁকে রাস্তা থেকে ছিটকে উল্টে যায়। কিছু মানুষ বাইরে ছিটকে পড়েন, আবার অনেকে গাড়ির নিচে চাপা পড়েন। এটি খুবই ভয়াবহ এবং অস্বাভাবিক ধরনের দুর্ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাস এক পাশ হয়ে পড়ে আছে এবং আশপাশে আহত যাত্রীরা সাহায্যের অপেক্ষায় বসে আছেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস শোক প্রকাশ করে বলেন, এত বড় শোকের সময়ে আমি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সংহতি জানাচ্ছি। তিনি অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

ব্রাজিলে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক নয়। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গত অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলের পেরনামবুকো অঙ্গরাজ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারালে ১৭ জন নিহত হন। ডিসেম্বর ২০২৪-এ মিনাস জেরাইস অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন মারা যান। একই বছরে একটি ফুটবল দল বহনকারী বাস উল্টে গিয়ে তিনজন নিহত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১২

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৩

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৪

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৫

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৬

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৭

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৮

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৯

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

২০