ব্রাজিলের সঙ্গে ম্যাচ ঘিরে জটিলতায় ভারত, আসবে নতুন সিদ্ধান্ত - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
৮ অগাস্ট ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের সঙ্গে ম্যাচ ঘিরে জটিলতায় ভারত, আসবে নতুন সিদ্ধান্ত

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরের শুরুতে ভারতের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে সেলেসাওরা। তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের সূচির সঙ্গে ফিফা আশিয়ান কাপের সময়সূচি মিলে যাওয়ায় দল নির্বাচন নিয়ে জটিলতায় পড়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো আয়োজিত ফিফা আশিয়ান কাপ। অন্যদিকে ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফলে ভারত আশিয়ান কাপের সেমিফাইনাল বা ফাইনালে উঠলে একই সময়ে দুটি আসরে পূর্ণশক্তির দল নামানো সম্ভব হবে না।

ভারতীয় গণমাধ্যমের খবর, এ পরিস্থিতিতে ব্রাজিলের বিপক্ষে মূল জাতীয় দলকে খেলানোর পরিকল্পনা করছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর আশিয়ান কাপে অংশ নেবে দ্বিতীয় সারির ফুটবলারদের নিয়ে গড়া দল।

আশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপ চ্যাম্পিয়নরাই কেবল পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ‘খেল নাউ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আশিয়ান কাপ সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জাতীয় দলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। তার মতে, একটি প্রীতি ম্যাচের চেয়ে তিন বা চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলাই দলের জন্য বেশি উপকারী।

ভাইচুং ভুটিয়া বলেন, “ব্রাজিলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অবশ্যই বিশেষ। কিন্তু সময়টা উপযুক্ত নয়। মাত্র একটি ম্যাচ খেলে জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়নে খুব বেশি লাভ হবে না।”

তবে ভারতীয় ফুটবল ফেডারেশন আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে দেশের সেরা ফুটবলারদের মাঠে নামানোর পরিকল্পনাও বহাল রেখেছে। ফলে দুটি প্রতিযোগিতা সামাল দিতে আলাদা দুটি দল ব্যবহারের পথেই এগোচ্ছে তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০