ব্রাজিলের পরাজয়ে প্রতিপক্ষের ট্রল, ফাঁস নিয়ে সমর্থকের আত্মহত্যা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ জুলাই ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের পরাজয়ে প্রতিপক্ষের ট্রল, ফাঁস নিয়ে সমর্থকের আত্মহত্যা

Screenshot

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষের ট্রল সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে রতন আলী (২০) নামে এক সমর্থক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রতন আলী একই এলাকার হোসেন আলীর ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন। রতনের দুই মাসের সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল রাতে নরওয়ে ও ব্রাজিল ফুটবল দলের খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজয় বরণ করে। এ সময় প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের নেতিবাচক ট্রলের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে রাতে না খেয়ে তিনি তার শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে পাউরুটি খেয়ে আবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

রতনের বাবা হোসেন আলী জানান, রাতে খেলা দেখে ঘুমিয়ে পড়ে ছেলে রতন। সকালে বাইরে এসে পাউরুটি খেয়ে আবার ঘরের ভেতর চলে যায়। পরে রতনের শাশুড়ি আমার বাড়িতে খড়ি দিতে আসলে তিনি রতনকে ডাকেন। দীর্ঘ সময় রতনের কোনো সাড়াশব্দ না পেয়ে ১১টার দিকে বাড়ির সবাই রতনের জানালায় উঁকি দিলে তাকে আড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখেন। দরজা ভেঙে রতনকে রশি থেকে নামানো হয়। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, রতন খুব জেদি প্রকৃতির ছেলে। সে বিবাহিত এবং তার দুই মাসের সন্তান রয়েছে। সন্তান হওয়ার কারণে তার বউ এখন রতনের শ্বশুড়বাড়ি আছে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক। তার দল হেরে যাওয়ায় প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থক কিছু মানুষের নেতিবাচক ট্রলের শিকার হলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সেটি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা রতনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা খবর পেয়ে রতনের বাবা, মা, শ্বশুড়, শাশুড়ি ও রতনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে রতন আত্মহত্যা করেছে বলে সত্যতা পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০