বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে ভ্যানচালক আহত - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২৮ এপ্রিল ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে ভ্যানচালক আহত

কুষ্টিয়ার সদরের লাহিনী বটতলা এলাকায় বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাসির শেখ লাহিনী বটতলা এলাকার কর্মকারপাড়ার বাহের শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ভাড়া দিয়ে প্যাকেটে মোড়ানো একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে দিয়ে আসতে বলেন। পরে ভ্যানচালক নাসির পার্সেলটি হামিদুল ইসলামের বাড়িতে দিতে গেলে সে পার্সেলটি নিতে অস্বীকৃতি জানান। নাসির পার্সেলটি নিয়ে আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে এসে অপরিচিত দুইজন ব্যক্তিকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে সেটি খোলার চেষ্টা করেন। তারা পার্সেল খোলার পরে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান, সেটি খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নাসির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত ভ্যানচালক নাসির জানান, পার্সেল দেওয়া দুই ব্যক্তিকে তিনি চেনেন না। তারা নিজেদের গাড়িচালক পরিচয় দিয়ে হামিদুল ইসলামের সঙ্গে পরিচিত বলে দাবি করে পার্সেলটি পৌঁছে দিতে বলেন। পরে হামিদুলকে সেই ব্যাগটি দিতে গেলে তিনি নেননি। ফিরে এসে ওই দুই ব্যক্তিকে আর খুঁজে না পেয়ে পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাগটি খোলার সময় তা বিস্ফোরণ হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তির কোমরের নিচে আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০