বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান- খাজা আসিফ - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আফগানিস্তান- খাজা আসিফ

আফগানিস্তানকে বিশ্বের সকল সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান ভয়াবহ সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এক দীর্ঘ এক্সবার্তায় (সাবেক টুইটার) তিনি এই মন্তব্য করেন।
খাজা আসিফ দাবি করেন, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদত দেওয়ার পাশাপাশি ভারতের বিভিন্ন প্রক্সি গ্রুপকে ব্যবহার করে পাকিস্তানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। তার মতে, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এটি এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটি ‘খোলা যুদ্ধে’ রূপ নিয়েছে।

উভয় দেশের মধ্যে এই উত্তেজনার সূত্রপাত হয় গত রোববার, যখন পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। ওই অভিযানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছিল ইসলামাবাদ, যদিও কাবুল সরকার ১৮ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল।

এই হামলার প্রতিশোধ নিতে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তবর্তী সামরিক অবস্থানগুলোতে বড় ধরনের পাল্টা আক্রমণ চালায়। আফগানিস্তানের দাবি অনুযায়ী, সেই হামলায় পাকিস্তানের ৫৫ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। তবে পাকিস্তান সেনাবাহিনী কেবল দুইজন সেনা নিহতের খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।

সীমান্তবর্তী এই সংঘাতের জেরে গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার, নানগারহার ও পাকতিয়া প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় পুনরায় বিমান হামলা শুরু করে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে যে, তাদের সর্বশেষ অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

অন্যদিকে, আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা পাকিস্তানি বাহিনীর একটি আকাশযান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তার বার্তায় আরও উল্লেখ করেন যে, প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তানের গতিবিধি সম্পর্কে ইসলামাবাদ পূর্ণ সচেতন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না।

বর্তমানে দক্ষিণ এশিয়ার এই দুই মুসলিম দেশের সীমান্তজুড়ে এক যুদ্ধাবস্থা বিরাজ করছে। পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই সরাসরি সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান ও ভারতের সংশ্লিষ্টতা নিয়ে পাকিস্তানের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দুই পক্ষই এখন সম্মুখ যুদ্ধের জন্য সীমান্তে অতিরিক্ত সৈন্য ও সমরাস্ত্র মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০