বিশ্বকাপ শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ জুলাই ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা

ট্রাম্প ইস্যুতে

বিশ্বকাপে শেষ হতে না হতেই, অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা ও উয়েফা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে, মাঠ ও মাঠের বাইরের খেলা চলেছে সমান তালে। যার রেশ পড়েছে বিশ্বকাপ ফাইনালেও। ফিফার প্রতি ক্ষোভ আর প্রতিবাদের ঝড় তুলে নিউ জার্সির ফাইনাল ম্যাচ বয়কট করেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন।
দ্য টাইমস ও বিবিসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকলেও ফাইনালে উপস্থিত ছিলেন না এই স্লোভেনীয় প্রশাসক।

কিন্তু কেন এই বয়কট? নেপথ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পাওয়ার প্লে। লাল কার্ড পেয়েও ছাড় পেয়ে গেছেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। সেটাও নাকি ট্রাম্পের এক ফোনে। আর এতেই ক্ষোভে ফাটছে উয়েফা। এই ঘটনাকে আখ্যা দিয়েছেন নজিরবিহীন, অযৌক্তিক আর ফুটবলের সততার পরিপন্থী হিসেবে।

এখানেই শেষ নয়। ফিফার ২৭ মিনিটের হাফ-টাইম শো, আকাশ ছোঁয়া টিকিটের দাম, আর ৬৪ দলের বিশ্বকাপের আজব আইডিয়ায় খেপেছেন সেফেরিন। উয়েফা সাফ জানিয়ে দিয়েছে, ইউরো ২০২৮-এ টিকিটের দাম কোনভাবেই বাড়ানো হবে না।

ফিফার নতুন নিয়মকেও বুড়ো আঙুল দেখাচ্ছে উয়েফা। মুখে হাত দিয়ে কথা বললে লাল কার্ড কিংবা ভুল পরিচয়ে ভিএআর ব্যবহার করে প্লেয়ার সেন্ডঅফ; কোনভাবেই ইউরোপে চলবে না এসব আজব আইন।

এমনকি, মার্কিন ভিসা না পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতানকে দিয়ে আগামী সুপার কাপ পরিচালনা করানোর প্ল্যানও তৈরি করছে উয়েফা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০