বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশি বাজতেই শিরোপা জয় উদযাপনে মাতে স্প্যানিশ ফুটবলাররা। সেই মুহূর্তেই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ বাধে।

ফাইনালের এই অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার জেরে তদন্ত শুরু করেছে ফিফা। এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

বিবৃতিতে আর বলা হয়েছে, ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি একজন তদন্তকারী নিয়োগ করেছে। তদন্তকারীর প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ফাইনালের সেই অপ্রীতিকর ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে ঘুষি মারেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

সতীর্থকে রক্ষা করতে দ্রুত এগিয়ে আসেন স্পেনের খেলোয়াড়েরা। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাভি। তবে তাতেও উত্তেজনা কমেনি। বরং আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর মধ্যেই পারেদেস গাভির মুখে আঘাত করেন। গাভি মাটিতে পড়ে গেলেও কোনোমতে নিজেকে সামলে নেন।

এদিকে স্পেন অধিনায়ক রদ্রির সঙ্গেও বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন পারেদেস ও নাহুয়েল মোলিনা। ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকেও স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা যায়। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন খেলোয়াড় দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০