বিক্ষোভে উত্তাল ইরান, ১০ দিনে নিহত ৩৬ - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল ইরান, ১০ দিনে নিহত ৩৬

ইরানে লাগাতার ১০ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ জনের বয়স ১৮ বছরের নিচে। এছাড়া গত ১০ দিনে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অভিযোগে দেশজুড়ে ২ হাজার ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের মোট ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ৯২টি শহরের ২৮৫টি স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। তবে ইরান সরকার এখন পর্যন্ত হতাহত ও গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দাপ্তরিক তথ্য প্রকাশ করেনি।

এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল গত ২৮ ডিসেম্বর, যখন স্থানীয় মুদ্রা ইরানি রিয়ালের মান কমে যাওয়া এবং অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের ব্যবসায়ীরা ধর্মঘট ডাকেন। পরের দিন ২৯ ডিসেম্বর সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিলে তা সরকারবিরোধী গণবিক্ষোভে রূপ নেয়।

বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে, যার ফলে এখন পর্যন্ত ৬০ জন আহত হয়েছেন। হারানার দেওয়া তথ্যমতে, বিক্ষোভের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বিরুদ্ধে রাজপথে অনড় অবস্থানে রয়েছেন।

এদিকে ইরানের এই অভ্যন্তরীণ সংকটে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের হুমকি। গত ২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে হুঁশিয়ারি দেন যে, ইরান সরকার যদি নিষ্ঠুর পন্থা অবলম্বন করে তবে যুক্তরাষ্ট্র সেখানে যেকোনো সময় সামরিক অভিযান চালাতে পারে। এই হুমকির পর কিছুটা সতর্ক অবস্থান নিলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শত্রুদের কাছে নতিস্বীকার না করার অঙ্গীকার করেছেন।

অন্যদিকে দেশটির বিচারমন্ত্রী গোলাম হোসেনইন মোহসেনি বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে আখ্যা দিয়ে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান যে, সরকার অভিযোগ শুনতে আগ্রহী কিন্তু অরাজকতা বরদাশত করা হবে না।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০