বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
প্রত্যয় দাস, কুষ্টিয়া:
৭ জানুয়ারী ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা

গতকাল ০৬ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসন, কুষ্টিয়া এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানের উদ্দেশ্য ছিল এলপিজি সিলিন্ডারের সংকট নিরসন এবং সিলিন্ডারের ওজন ও পরিমাপের সঠিকতা নিশ্চিত করা।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত। বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মামুনুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।

এই অভিযানে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জালালিয়া ফটোকপি, পেয়ারাতলা, কুষ্টিয়াকে ১০,০০০/- টাকা এবং মেসার্স এইচ.আর. এন্টারপ্রাইজ, ২৪২/২,এন এস রোড, কুষ্টিয়াকে ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০