বিএনপি নেতার বাসায় মিলল অস্ত্র-গুলি, যৌথবাহিনী'র অভিযানে উদ্ধার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২২ অগাস্ট ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বাসায় মিলল অস্ত্র-গুলি, যৌথবাহিনী’র অভিযানে উদ্ধার

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে রাত ৩টা পর্যন্ত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে শহরের থানাপাড়ায় বিএনপি নেতা ডা. কেএম বাবরের বাসভবনে এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

তল্লাশি চালিয়ে ডা. কেএম বাবরের বাসভবনের একটি বাথরুমের ফ্লাশ ট্যাংকের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে তারা।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয় নিশ্চিত করেন।

অভিযানে সেনাবাহিনীর টহল দল ছাড়াও গোপালগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেয়। অভিযান শেষে উদ্ধার হওয়া পাইপগান ও এক রাউন্ড গুলি সদর থানায় জমা দেওয়া হয়েছে। ডা. কেএম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের কেন্দ্রীয় নেতা। অভিযানকালে তিনি বাসায় ছিলেন না বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ডা. কেএম বাবর মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সকালে আমি ঢাকায় যাই। ওই দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা বাসায় গিয়ে পরিচয় দেওয়ার পর আমার স্ত্রী গেট খুলে দেয়। বাসায় প্রবেশের কিছুক্ষণ পর আমার মায়ের কক্ষের বাথরুমে গিয়ে তারা ফ্লাশ ট্যাংকের মধ্য থেকে পলিথিনে মোড়ানো একটি ব্যাগ বের করে। ব্যাগ খোলার পর দেখা যায় এর মধ্যে লেদ মেশিনে তৈরি দেশীয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি রয়েছে। ষড়যন্ত্রমূলক আমাকে ফাঁসাতে কেউ এ কাজ করতে পারে। যারা সেনাবাহিনীকে তথ্য দিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে আমি মনে করি।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বিএনপি নেতার বাসার বাথরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা প্রতিপক্ষ তাকে ফাঁসাতে এমনটি করতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। এ ঘটনায় আপাতত কোনো মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০