বিএনপি নেতাকে পরিকল্পিত হত্যার অভিযোগে সাবেক এমপি, ডিসি, পুলিশ সহ আদালতে মামলা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেক্স নিউজ :
৮ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাকে পরিকল্পিত হত্যার অভিযোগে সাবেক এমপি, ডিসি, পুলিশ সহ আদালতে মামলা

Screenshot

কুষ্টিয়ার জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এম, এ শামিম আরজু কারাগারে পুলিশের নির্যাতনে অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা যাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন ও সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতসহ ১৫ জনের নাম উল্লেখ করে বাদী নিহতের ছেলে এস.এম ফুয়াদ শামীম এ মামলা দায়ের করেন।

কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতের বিচারক মোস্তফা পারভেজ মামলাটি তদন্তের আদেশ দেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া সদর-মাহাবুবুল আলম হানিফ (৬২), সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫৫), সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন (৫৪), সাবেক পুলিশ সুপার, তানভির আরাফাত (৫২) সাবেক সদর হাসপাতাল আর,এম,ও ডাঃ তাপস কুমার সরকার (৫০), সাবেক ভারপ্রাপ্ত জেলার আক্তারুজ্জামান (৫০), সাবেক জেল সুপার জাকির হোসেন (৫০), সাবেক কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন (৫২), সাবেক পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডু (৫০) সাবেক সাব-ইন্সপেক্টর লিপন সরকার (৪৫), সাবেক সাব-ইন্সপেক্টর কাজি মেহেদী হাসান (৪২) সাবেক সাব-ইন্সপেক্টর সোহেলী আক্তার (৪০), কোর্টপাড়ার মৃত চাঁদ আলী মুক্তার আলীর ছেলে আবুল হাশেম (৭২) সাবেক কারারক্ষী লিমন হোসেন (৪২) মিরপুর উপজেলার তাঁতিবন্দ (চারমাইল বাজার বারুইপাড়া) মৃত নেহাল মন্ডলের ছেলে তারেক নেহাল তপে (৪৮)।

মামলা সূত্রে জানান যায় বাদীর পিতা এম.এ শামিম আরজু কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন কালে গত ২০১৯ সালের ২৬ মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসাবে দলীয় নেতা কর্মীদের সাথে করে সকাল ১১ টার দিকে কুষ্টিয়া ডিসি অফিসে ২নং গেটের পাশে^ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে আসলে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশ ও আওয়ামীলীগের নেতা কর্মীরা বাদীর পিতার ও বিএনপি নেতা কর্মীদেরকে চর্তুরদিক থেকে ঘেরে ধরে এবং সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতের নির্দেশে ১০/১৫ জন পুলিশ সদস্য অতর্কিত ভাবে হামলা চালায়। এতে পুলিশের নির্যাতনে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও বাদীর পিতাসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীরা আটক হন। পরবর্তীতে বাদীর পিতার উপর পুলিশের নির্যাতন করার ফলে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কুষ্টিয়া জেনালে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পরে মারা যান।

এ ঘটনায় বাদী বলেন ২০১৯ সালের ২৬ মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসাবে দলীয় নেতা কর্মীদের সাথে করে সকাল ১১ টার দিকে কুষ্টিয়া ডিসি অফিসে শহীদের সম্মান জানাতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে আসলে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশ ও আওয়ামীলীগের নেতা কর্মীদের হামলায় তার পিতা আহত হন। পরে তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এবং সেখানে পুলিশের নির্যাতনে তার পিতা অসুস্থ অবস্থায় আদালতে নিয়ে যান। পরে আদালত তাকে জেলাকারাগারে প্রেরণ করেন। তার পিতার অবস্থা আরও আশংকাজনক দেখা দিলে হাসপাতালে নিলে বিনা চিকিৎসায় তার পিতা মারা যান। এ ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবী জানান তিনি।

নুরুল কাদের, এ্যাডভোকেট, জজকোর্ট, কুষ্টিয়া বলেন কুষ্টিয়ায় জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এম, এ শামিম আরজু কারাগারে পুলিশের নির্যাতনে অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা যাওয়াকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালের দিকে কুষ্টিয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন ও সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতসহ ১৫ জনের নাম উল্লেখ করে বাদী নিহতের ছেলে এস.এম ফুয়াদ শামীম এ মামলা দায়ের করেন।

কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদালতের বিচারক মোস্তফা পারভেজ মামলাটি তদন্তের আদেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০