বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী

ঝিনাইদহ আইনজীবী সমিতি

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদের সব প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বুধবার (১৯ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. তারিকুল আলম।

সভাপতি পদে মো. কাজী একরামুল হক ও সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে কাজী মো. আলাউল হক আলো, সহ-সাধারণ সম্পাদক এএসএম রাকিব উল হাসান, হিসাব নিরীক্ষক পদে মো. আশরাফুল আলম (২), সাহিত্য সাংস্কৃতিক ও গ্রন্থাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস, ক্রীড়া ও প্রকৌশল সম্পাদক পদে মো. আনোয়ারুল কবির, ধর্মীয় ও সামাজিক সম্পাদক পদে মো. মোর্শেদ ইমাম নির্বাচিত হন।

নির্বাহী পরিষদের সদস্যপদে নির্বাচিতরা হলেন- মো. মোশাররফ হোসেন-২, মো. আবু তালেব, মো. আবু তৈয়েব, মো. মাসুদ উর রহমান-২, খান মো. আনোয়ারুল বাসার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ, মো. আনোয়ার হোসেন-৩ এবং মো. আলাউদ্দীন (আজাদ)।

নির্বাচন কমিশনার মো. তারিকুল আলম স্বাক্ষরিত প্রার্থী তালিকা সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় উল্লিখিত প্রার্থীরাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল ১৩ নভেম্বর। প্রত্যাহারের দিন ধার্য করা হয় ১৮ নভেম্বর। ভোটগ্রহণের কথা ছিল ২৭ নভেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

২

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৩

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৪

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৫

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

৬

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

৭

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৮

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৯

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১০

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১১

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১২

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৪

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৫

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৬

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১৭

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৮

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৯

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

২০