বিএনপি চায় আবার বিএনপি ও আওয়ামী লীগের দ্বি-দলীয় পুরনো ধারা ফিরিয়ে আনতে- মামুনুল হক - সমকন্ঠ
বুধবার , ২২ জুলাই ২০২৬
সমকন্ঠ
১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি চায় আবার বিএনপি ও আওয়ামী লীগের দ্বি-দলীয় পুরনো ধারা ফিরিয়ে আনতে- মামুনুল হক

Screenshot

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সংবিধান পুনর্লিখন তো দূরের কথা, বিএনপি বাংলাদেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না।

তিনি বলেন, বিএনপি চায় আবার বিএনপি ও আওয়ামী লীগের দ্বি-দলীয় পুরনো ধারা ফিরিয়ে আনতে। তারা মনে করে, এতে তাদের সুবিধা। একবার আওয়ামী লীগ, একবার বিএনপি। জুলাই-পরবর্তী বাংলাদেশে একটা কথাই বলে দিতে চাই, যদি পুরনো ধারা থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে আওয়ামী লীগ গেছে যেই পথে আপনাদেরও ভিন্ন কোনো গন্তব্য হওয়ার কারণ নেই।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আজকে বিএনপির বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়। প্রতিবাদ করতে হয়। সমালোচনা করতে হয়। বিষয়গুলা আমাদের ভালো লাগে না। বিএনপি আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। তাদের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই বাংলাদেশ থেকে বাকশালী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, ফ্যাসিবাদীর বিরুদ্ধে মোকাবিলা করতে রাজপথে আমরা হাতে হাত রেখে লড়াই করেছি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমরা গলাগলি করে বছরের পর বছর পার করেছি। আজ সেই বিএনপির বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হচ্ছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবে প্রায় দেড় সহস্র দামাল সন্তানরা রক্ত দিয়েছে সংস্কারের জন্য। বাংলাদেশের একটা আমূল পরিবর্তনের জন্য। ৩০ হাজারের মতো যুদ্ধাহত জুলাই যোদ্ধা যারা বিভিন্ন হাসপাতলে আজও পর্যন্ত বিছানায় শুয়ে ছটফট করে। কেউ চিরতরে পঙ্গুত্ববরণ করেছে। কেউ চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। এত কান্না এত অশ্রু এত জীবনের বিনিময়ে যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো সেই বিপ্লবের আকাঙ্ক্ষা ও অভিপ্রায় বিএনপির দুয়ারে গিয়ে আজকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসল। তারা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত আমূল কোনো সংস্কার করতে চায় না। এইজন্য ঐক্যবদ্ধ কমিশনে গুরুত্বপূর্ণ ১৩টি মৌলিক পয়েন্টের ১১টি সঙ্গে বিএনপি নোট অব ডিসেন্ট প্রদান করে তাদের পথ বিপ্লবীদের কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে।

তিনি আরও বলেন, আজ সংখ্যাগরিষ্ঠতার অহংকারে, রাজনৈতিক দলের ঐতিহ্যের অহংকারে এবং নিজেদের অতীত নেতৃবৃন্দের ঐতিহ্যের ওপর ভর করে আগামীর বাংলাদেশকে তারা পরিচালনা করতে চায়। আমি মনে করি, এটি বিএনপির ভুল রাজনীতি। যদি এই ভুল না শোধরায় তাহলে বিএনপিকে এর জন্য চরম মাশুল গুনতে হবে। আর দুর্ভাগ্য হলো শুধু বিএনপিকেই মাশুল গুনতে হবে তা নয়। সেই মাশুল আমাদেরকেও গুনতে হবে। অতীতে আমরা দেখেছি বিএনপি ভুল করে। ভুল করে বিএনপি একা, সাফার হতে হয় আমাদের সবার। তাই আমরা বিএনপিকে সতর্ক করছি, এই ভুলগুলো যেন তারা না করে।

কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে গণভোটের রায় বাস্তবায়ন, তেল বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ সহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন- ইসি সচিব

দিল্লির বিক্ষোভে শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ বানাচ্ছে বিরোধীরা- রাজনাথ সিং

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে-কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা- এক আসামি কারাগারে

লোহিত সাগরে উত্তেজনা, যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের জন্য সতর্ক নির্দেশনা

ভোটের আগে ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল

আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? জানাল দেশটির গণমাধ্যম

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি মামদানির

১০

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সর্বোচ্চ অর্থ পাচ্ছে ম্যানচেস্টার সিটি

১১

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১২

বাবার বেচা জমি রেজিস্ট্রিতে সন্তানদের বাঁধা

১৩

রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না দলের নেতারা

১৪

কুমারখালীতে কাঙাল হরিনাথের জন্মজয়ন্তী কেটেছে নীরবে

১৫

কুমারখালীতে মাদ্রাসায় বলৎকারের ঘটনায় কমিটির সালিশ, হুজুর আটক

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা

১৭

মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

১৮

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৯

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

২০