বাবার বেচা জমি রেজিস্ট্রিতে সন্তানদের বাঁধা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার বেচা জমি রেজিস্ট্রিতে সন্তানদের বাঁধা

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৩২ বছর আগে ৫৫ শতাংশ জমির টাকা পরিশোধ করা হলেও এখন পর্যন্ত সম্পূর্ণ জমি রেজিস্ট্রি না করার অভিযোগ উঠেছে মালিকপক্ষের একাংশের বিরুদ্ধে। এছাড়াও রেজিস্ট্রি না হওয়া জমি বেশি দামে অন্যত্রে বিক্রি করারও অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মৃত এস এম আলাউদ্দিনের দুই ছেলে এস এম সুমন ও রাজেশ খান এমন অভিযোগ করেন।

তারা বলেন, প্রায় ৩২ বছর বছর আগে দুই ভাই ইসমাইল শেখ ও জেহের মালিথার কাছ থেকে চড়াইকোল মৌজায় ৪০৫ নম্বর দাগে ৫৫ শতাংশ জমি ক্রয় করেছিল তিন ভাই এস এম আলাউদ্দিন, জালাল উদ্দিন ও গিয়াস উদ্দিন। জমি ক্রয়ের পর থেকেই উক্ত জমি তিন ভাই ও তাদের ওয়ারিশগনের ভোগদখলে রয়েছে। কিন্তু উভয়পক্ষ নিকটতম আত্মীয় – স্বজন হওয়ায় সময়মত জমি রেজিস্ট্রি করা হয়নি। সম্প্রতি বিক্রেতা দুই ভাই মারা গেলে ২০২৫ সালে তাঁদের ওয়ারিশগণের অধিকাংশ ব্যক্তি ৩৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু অতিরিক্ত টাকার লোভে এখনও ১৯ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেননি একাংশের ওয়ারিশগণ।

তারা আরো বলেন, ইসমাইলের চার মেয়ে বেবী, আছমা, চায়না ও জুলি এবং জেহের বংশধর মিরাজ মালিথা দড়িগা গ্রামের আনোয়ারের নির্দেশে অবশিষ্ট জমি রেজিস্ট্রি করে দিচ্ছেনা। দ্রুত রেজিস্ট্রি না করে দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী এস এম সুমন, সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ৩২ বছর বছর আগে দুই ভাই ইসমাইল শেখ ও জেহের মালিথার কাছ থেকে চড়াইকোল মৌজায় ৪০৫ নম্বর দাগে ৫৫ শতাংশ জমি ক্রয় করেছিল তিন ভাই এস এম আলাউদ্দিন, জালাল উদ্দিন ও গিয়াস উদ্দিন। জমি ক্রয়ের পর থেকেই উক্ত জমি তিন ভাই ও তাদের ওয়ারিশগনের ভোগদখলে রয়েছে। কিন্তু উভয়পক্ষ নিকটতম আত্মীয় – স্বজন হওয়ায় সময়মত জমি রেজিস্ট্রি করা হয়নি। এখন ইসমাইল শেখের দুই মেয়ে এখন জমি অন্য জায়গা বিক্রি করে দিছে। দ্রুত ক্রয়কৃত জমি রেজিস্ট্রি না করে দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর এক ভুক্তভোগী রাজেশ খান বলেন, অতিরিক্ত টাকার লোভে বর্তমান ওয়ারিশগণ জমি রেজিস্ট্রি না করে প্রতারণার পাঁয়তারা করছেন। প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

অভিযুক্ত জুলি বলেন , সেসময় বাবা জমি বিক্রি করেছিল কি না, তা জানা নেই। সেজন্য বেশি দামে অন্য কারো কাছে উক্ত জমি বিক্রি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০