ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই নির্বাচন চায় জামায়াতে ইসলামী - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই নির্বাচন চায় জামায়াতে ইসলামী

আগামী ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক—এমনটাই চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ নভেম্বর) বিকেলে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অবস্থান জানায়।

ইসিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গণভোট নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে গেলেও তাতে অসুবিধা নেই। নির্বাচনের আগে হয়ে গেলেই যথেষ্ট। ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই আমরা নির্বাচন চাই।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, ভোটার রেজিস্ট্রেশন আর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন আলাদা বিষয়। যারা ভোটার হিসেবে নিবন্ধিত, তারাই ভোট দিতে পারবেন—নির্বাচন কমিশন আমাদের এমনটাই জানিয়েছে।

জোট রাজনীতি ও আসন বণ্টন প্রসঙ্গে এই জামায়াত নেতা বলেন, জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আসন বণ্টন নিয়েও এনসিপি বা অন্য কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি।’

গণভোটের মাধ্যমে জুলাই সনদ আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করে হামিদুর রহমান বলেন, অনতিবিলম্বে জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০