ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে আমরা চলে যাব- আসিফ নজরুল - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২০ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে আমরা চলে যাব- আসিফ নজরুল

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো দলের নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন করে আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব। আর নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যও রাজনৈতিক।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো তো বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলে। বাংলাদেশে সব সময় এ ধরনের রাজনৈতিক কথাবার্তা হয়। এখনো হচ্ছে।

তাদের কথায় খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বলবেন, এটা সরকারের বিষয় নয়। ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা দৃঢপ্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টা একজন সর্বজন স্বীকৃত বিশ্বনন্দিত মানুষ।
তিনি নিজে ঘোষণা করেছেন, তাঁর এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই।’
এদিকে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া এক পুলিশ সদস্যের জামিন নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ডের শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত।

হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীন নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গে তাই আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিন আদেশের বিরুদ্ধে তাই আপিল করা হয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০