ফুয়েল কার্ড নিতে গ্রাহকের দীর্ঘ লাইন, অতিরিক্ত পুলিশ মোতায়েন - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ মার্চ ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুয়েল কার্ড নিতে গ্রাহকের দীর্ঘ লাইন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। সেই ফুয়েল কার্ডের সংগ্রহে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।
সোমবার (৩০ মার্চ) সকালে ডিসি অফিসে কাগজপত্র জমা দিতে এসে লাইনে দাঁড়ানো নিয়ে গ্রাহকদের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কার্যালয়ে ফুয়েল কার্ডের জন্য গ্রাহকদের দেখা গেছে দীর্ঘ লাইন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকাল থেকে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে যানবাহনের মালিকেরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া শুরু করেন। সকাল থেকেই হাজার হাজার মানুষ কাগজপত্র জমা দেওয়ার জন্য ভিড় করতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার ও মঙ্গলবার জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন কপি, ড্রাইভিং লাইসেন্স ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমার মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিনামূল্যে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ১ এপ্রিল থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ব্যতীত তেল কেনা যাবে না। প্রতিদিন চুয়াডাঙ্গা জেলায় ২২টি তেল পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। কৃষক ও পরিবহনের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। রাত-দিন ২৪ ঘণ্টায় পাম্প থেকে ডিজেল তেল সংগ্রহ করতে পারবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেকুজ্জামান বলেন, আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। কার্ড সংগ্রহে অনেকেই এসেছেন। দিনভর কোনো ঝামেলা ছাড়াই কার্ড পেয়েছেন গ্রাহকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। মঙ্গলবারও এই কার্যক্রম চলবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০