ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? জানাল দেশটির গণমাধ্যম - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? জানাল দেশটির গণমাধ্যম

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে লিওনেল মেসির দেওয়া অনুপ্রেরণামূলক বক্তব্যের একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর আগে ভিডিওটির একটি সংক্ষিপ্ত অংশ ছড়িয়ে পড়ার পর মেসির ‘সবকিছু ভুলে যাও’ মন্তব্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। পুরো ভিডিও সামনে আসার পর সেই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট হয়েছে।

মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘চলো, সবাই শান্ত থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা ঠান্ডা রাখা। শুধু খেলায় মনোযোগ দাও। অন্য সবকিছু ভুলে যাও, নিজেদের খেলাটা খেলো।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মেসির এই বক্তব্যের লক্ষ্য ছিল ফাইনালের চাপ ঝেড়ে ফেলে দলকে স্বাভাবিক ছন্দে খেলতে উদ্বুদ্ধ করা।

ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে খেলোয়াড়দের মধ্যে কৌশলগত আলোচনা চলতেও দেখা যায়। ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের সঙ্গে স্পেনের আক্রমণভাগ এবং বিশেষ করে লামিন ইয়ামালকে সামাল দেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেন।

অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেজ সতীর্থদের সতর্ক করে বলেন, প্রতিপক্ষ সুযোগ পেলেই ভেতরে ঢুকে শট নেওয়ার চেষ্টা করবে। তিনি নিকোলাস তাগলিয়াফিকোকে পুরো ম্যাচজুড়ে নিজের দায়িত্বে থাকা খেলোয়াড়কে কড়া নজরে রাখার পরামর্শ দেন। তাগলিয়াফিকোকে বলেন, ‘পুরো ম্যাচ জুড়ে তাকে আটকে রাখবে।’ দিবুকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘প্রতিটি বল নিশ্চিতভাবে ধরবে, মানসিকভাবে শক্ত থাকো।’

KANSAS CITY, MISSOURI – JULY 11: Lionel Messi #10 of Argentina prepares for kick off before the FIFA World Cup 2026 Quarter Final match between Argentina and Switzerland at Kansas City Stadium on July 11, 2026 in Kansas City, Missouri. (Photo by David Ramos/Getty Images)

মেসিও ডিফেন্স ও মিডফিল্ডের খেলোয়াড়দের উদ্দেশে বলেন, প্রতিপক্ষ আক্রমণে উঠলে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ যেন অপ্রয়োজনীয়ভাবে নিজেদের অবস্থান ছেড়ে সামনে না এগিয়ে যান।

ভিডিওতে আরও দেখা যায়, ম্যাচ শুরুর আগে রোমেরো গোলরক্ষক দিবুকে বলেন, ‘আজ তোমার দিন।’ জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠে দিবু বলেন, ‘আজ আমার দিন। আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে।’

এরপর দুই দল মাঠে প্রবেশ করে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে বাক্যবিনিময় করে। তবে খেলা শুরু হওয়ার পর দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা ও বাকবিনিময়ের ঘটনাও দেখা যায়। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

এদিকে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্ক সম্পর্কে জানতে চাইলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব বিষয়ে কিছুই জানি না। আপনারা কী নিয়ে বলছেন, সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই।’

প্রতিবেদন: টিওয়াইসি স্পোর্টস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০