প্রাপ্তবয়স্কদের সাইটে নাম লেখালেন বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ অগাস্ট ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাপ্তবয়স্কদের সাইটে নাম লেখালেন বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি আলো ছড়াতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ ইংলিশ পেসার টাইমাল মিলস। এবার ক্রিকেট মাঠের বাইরের এক সিদ্ধান্তে শিরোনামে উঠে এলেন তিনি। নাম লিখিয়েছেন জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘অনলি ফ্যানস।

তবে মিলস জানালেন, তার উদ্দেশ্য একেবারেই ভিন্ন। কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও নয়, তিনি এই প্ল্যাটফর্মে শেয়ার করবেন শুধুমাত্র ক্রিকেট সংশ্লিষ্ট কনটেন্ট এবং নিজের দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে মিলস বলেন, আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এখানে কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও থাকবে না। শুধুই ক্রিকেট ও লাইফস্টাইল সম্পর্কিত কনটেন্ট দেব। আগে কখনো এমন কিছু করিনি, তাই দারুণ উচ্ছ্বসিত।

তিনি আরও বলেন, জানি বেশিরভাগ মানুষ এই সাইট ব্যবহার করেন একেবারে ভিন্ন কারণে। অনেকেই এখানে প্রাপ্তবয়স্ক কনটেন্ট দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন। কিন্তু আমি কখনোই সেটা করব না।

বাঁহাতি এই পেসার ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন কেবল টি-টোয়েন্টি ক্রিকেট। ২০১৬ সালে অভিষেক হলেও আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি সুযোগ পাননি। মোটে ১৬টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ১৪টি উইকেট শিকার করেছেন।

তবে ফ্র্যাঞ্চাইজি লিগে মিলস বেশ পরিচিত মুখ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশসহ নানা দেশের লিগে খেলেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ পেসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০