প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মিডিয়া সেলের সংবাদ সম্মেলন - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মিডিয়া সেলের সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ সদর আসনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নির্বাচনী মিডিয়া সেল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্বাচনী মিডিয়া সেলের আহ্বায়ক ও বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক।

তিনি বলেন, নির্বাচনী মাঠে প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে। এ সময় তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে প্রত্যাশা করে বলেন, সুষ্ঠু ভোট গ্রহণে গণমাধ্যম নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও প্রকাশ করবেন। ভোটারদের সচেতন করা, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধ এবং অনিয়ম তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে গণমাধ্যম।

এসময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার সুষ্ঠু ভোট গ্রহণে সবার সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমের সহায়তাও চান তিনি। সংবাদ সম্মেলনে নির্বাচনী মিডিয়া সেলের বিভিন্ন পযার্য়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০