প্রবাসীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্ত্রী গ্রেফতার - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
৬ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্ত্রী গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে তার লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতের নাম জুয়েল (৩৫)। তিনি নয়ানগর গ্রামের মৃত আজহার ও লায়লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকা জুয়েল সম্প্রতি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তার স্ত্রী ঝুমা বেগম (২৫)–এর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সেই পারিবারিক বিরোধের জেরে ঝুমা বেগম ও অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী মিলে পরিকল্পিতভাবে জুয়েলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে হত্যার আলামত গোপন করতে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। প্রতিবেশীরা ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে এবং নবাবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও নিহতের লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্ত্রী ঝুমা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত ঝুমা বেগম উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরান তুইতাল গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। প্রায় আট বছর আগে তার সঙ্গে নিহত জুয়েলের বিয়ে হয়।

নয়নগর এলাকার বাসিন্দারা জানান, জুয়েল ছিলেন শান্ত, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ। প্রবাসে কঠোর পরিশ্রমের অর্থে তিনি দেশে ফিরে নতুনভাবে সংসার গড়ার চেষ্টা করছিলেন। এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। লাশ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা স্থানীয়দের মধ্যে ভয় ও ক্ষোভের জন্ম দিয়েছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং ডিজিটাল ফরেনসিকসহ প্রতিবেশীদের সাক্ষ্যের ভিত্তিতে মামলার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০