প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান বস্তিবাসীরা - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান বস্তিবাসীরা

টানা ২ মাস যাবৎ দুই দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেও কোনো সফলতা পাননি। এবার তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি কিন্তু কার্যকর কোনো সমাধান হচ্ছে না। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে সাক্ষাৎ করতে চাই। আশাকরি, তিনি আমাদের কথা শুনলে দ্রুত বিষয় দুটির সমাধান হবে। এসময় শতশত বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার ও সংগ্রাম পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক এর সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় মো. আব্দুর রহিম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম দুদকের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় আন্দোলনকারীদের অভিযোগ শুনে মহাপরিচালক পূর্বের তদন্তাধীন বিষয়ে ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট জড়িত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বাতিল আদেশ প্রত্যাহারসহ সারাদেশে বস্তি পুনর্বাসনের দাবিতে আমরা টানা ৬০ দিনযাবৎ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি দুটি মেনে নিতে সরকারকে বারবার অনুরোধ করছি কিন্তু সরকার সাড়া দিচ্ছে না। আবারও অনুরোধ করছি, হামলা মামলা গ্রেফতার ও পুলিশি নির্যাতন করে আমাদের ন্যায্য দাবি দাবিয়ে রাখতে পারবেন না। অতিদ্রুত আমাদের দাবি মেনে না নিলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো। ফলশ্রুতিতে পরিস্থিতি ঘোলাটে হলে তার দায় সরকারকেই নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০