প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ অগাস্ট ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। এ সময় লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বুয়েট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েত হন। বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে চারুকলার সামনে দিয়ে শাহবাগে পৌঁছান এবং মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে শাহবাগ ও আশপাশের সড়ক বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা ঘনঘন স্লোগান দিতে থাকেন— “ব্লকেড ব্লকেড শাহবাগ ব্লকেড”, “জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো”, “দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত।

শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা যমুনার দিকে যাব। ৩টা পর্যন্ত সময় দিচ্ছি—৩ জন উপদেষ্টা এখানে এসে আমাদের আশ্বাস দিতে হবে, তা না হলে আমরা যমুনার ব্যারিকেড ভাঙবো।”

বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। বাতাসে টিয়ারশেলের গন্ধ ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে শিক্ষার্থীদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে আন্দোলনকারীদের দূরে রাখা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) একই দাবিতে শিক্ষার্থীরা শাহবাগে পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছিলেন। পরে তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০