পিটার হাসের প্রতিষ্ঠান দেখে না, মূল্য তুলনা করে এলএনজি কিনছি: অর্থ উপদেষ্টা - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিটার হাসের প্রতিষ্ঠান দেখে না, মূল্য তুলনা করে এলএনজি কিনছি: অর্থ উপদেষ্টা

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয় বরং আন্তর্জাতিক মূল্য তুলনা করে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনা হচ্ছে বলে জানিয়েছেন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে না। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব যে দেশই হোক; দাম তুলনা করে কিনছি। এ সময় এর আগে সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সময় কি গার্মেন্টস দিয়ে দেওয়া হয়েছে– এমন প্রশ্নও তোলেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদি জ্বালানি আমদানি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে ১ লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে বাংলাদেশকে। ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়ার পর ওই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন পিটার হাস।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানি নিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়তে চাই। কোন ম‍্যাকানিজমে করা হবে তা ঠিক করবে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে গম সহ অনান‍্য পণ্য আমদানিতে খরচ বাড়লেও ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না।

তিনি বলেন, বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র, সার, এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনীতিকে মোটামুটি স্টেবল করতে কাজ চলছে। ট‍্যাক্স রেভিনিউ স্টেবল আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০