পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, দাবি ট্রাম্পের - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যেসব দেশ ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে’ তাদের মধ্যে পাকিস্তানও আছে। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে এমনটা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

উক্ত অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেন, ‘উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে। পাকিস্তানও পরীক্ষা করছে। কিন্তু তারা আপনাকে তা বলে না।

সম্প্রতি সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরু করার নির্দেশ দিয়েছিলেন। সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন, আমাদের অন্যান্য দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমি মনে করি আমাদের এটি নিষ্কাশন প্রসঙ্গে কিছু করা উচিত। আমি বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনা করেছি।

আমাদের কাছে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো পরিমাণ অস্ত্র আছে। যদিও রাশিয়ার এবং চীনেরও অনেক পারমাণবিক অস্ত্র আছে’- যোগ করেন ট্রাম্প।

‘যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরীক্ষা করার প্রয়োজন কেন?’- সাক্ষাৎকারকারীর এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর কারণ আপনাকে দেখতে হবে এগুলো কিভাবে কাজ করে। পরমাণু অস্ত্রের পরীক্ষা করা হয় কারণ- রাশিয়া ঘোষণা করেছে যে, তারা পরীক্ষা করবে। আপনি লক্ষ্য করলে দেখবেন, উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে, অন্যান্য দেশও পরীক্ষা চালাচ্ছে। আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করছি না, আমি চাই না একমাত্র আমরাই না করে থাকি।

ঠিক কী কারণে যুক্তরাষ্ট্রও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চায় তার স্বপক্ষে যুক্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ‘পারমাণবিক অস্ত্র তৈরি করা, তারপর তা পরীক্ষা না করা কেমন ব্যাপার? আপনি কিভাবে জানবেন এগুলো কাজ করে কি না? আমাদের তাই এটি পরীক্ষা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০