পাকিস্তানে বিস্ফোরণে ভবন ধস, নিহত বেড়ে ১৬ - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২০ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিস্ফোরণে ভবন ধস, নিহত বেড়ে ১৬

পাকিস্তানের রাজধানী করাচির একটি বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। হতাহতদের মধ্যে শিশু ও নারীরাও আছেন এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে করাচির সোলজারবাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে সিন্ধ প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের করাচি শাখার প্রধান হাসান খান এএফপিকে বলেন, ভোর চারটার দিকে তিনতলা ভবনটিতে বসবাসকারী লোকজন যখন সেহরির আয়োজন করছিলেন, সে সময়েই ঘটে বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর ধাক্কায় ভবনটি ধসে পড়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণ করছি যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তবে তদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য হাসপাতাল কৃর্তপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।

এর আগে গত জুলাই মাসে করাচির উপশহর লিয়ারিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ধসে পড়েছিল একটি ৫ তলা ভবন। এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও ১০ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০