পশ্চিম তীরে ফিলিস্তিনিদের খামার ধ্বংস, হাজার হাজার মুরগি হত্যা করেছে ইসরায়েলিরা - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের খামার ধ্বংস, হাজার হাজার মুরগি হত্যা করেছে ইসরায়েলিরা

অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক হামলার মাঝে দুটি ফিলিস্তিনি কৃষি খামার গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় একটি খামারে থাকা হাজার হাজার মুরগি হত্যা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে।

আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে, জেনিনের পশ্চিমে উম্মে আল-রিহান গ্রামে ইসরায়েলি সৈন্যরা একটি মুরগির খামারে হামলা চালায় – ৭ হাজার মুরগিকে বিদ্যুৎস্পৃষ্টে হত্যা করে। এ সময় খামারের ১ হাজার বর্গমিটারের কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।

খামারের মালিক তার ক্ষতির পরিমাণ ৫ লাখ শেকেলেরও বেশি (১ লাখ ৩০ হাজার ডলার) বলে অনুমান করেছেন।

গ্রাম পরিষদের প্রধান জানিয়েছেন, সামরিক যানবাহন এবং একটি বুলডোজার ইয়াবাদের কাছে বিচ্ছিন্নতা প্রাচীরের পেছনে অভিযান চালিয়েছে। বেথলেহেমের পশ্চিমে ওয়াদি ফুকিনে সৈন্যরা স্থানীয় কৃষকের একটি কৃষিঘরও ভেঙে ফেলে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের জলপাই বাগানগুলোতে আক্রমণ করে চলেছে। ফিলিস্তিনি বাসিন্দাদের সম্পদ চুরির পাশাপাশি ভেড়া ও গবাদি পশুগুলো জবাই করে ফেলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০